রাজ্যের শাসক দল তৃনমুল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলো এবার রাজ্যপালের বিরুদ্ধে একই অভিযোগ তুললো বিরোধী দল সিপিএম।তবে সরাসরি অভিযোগ না করে সিপিএমের রাজ্য নেতা সুজন চক্রবর্তী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সব রাজনৈতিক
দলের আক্রান্ত কর্মী সমর্থকের বাড়িতে যাওয়ার পরামর্শ দিলেন।
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গ্রামীণ এলাকার বড়বাড়িতে দলীয় প্রচারে অংশ নিয়েছিলেন সুজন চক্রবর্তী।সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন রাজ্যপাল চেষ্টা করছেন।তবে তা৬কে সব দলের আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
বলেন রাজ্যপাল উত্তরবঙ্গ থেকে ফিরে বাসন্তী যাচ্ছেন। তিনি যেন শুধু বিজেপি সমর্থক পরিবারের আহত বা নিহতদের বাড়িতেই না-যান।
তাহলে মানুষের কাছে তাঁর বিভিন্ন স্থানে যাওয়া নিয়ে ভুল বার্তা পৌঁছাবে।

Post Views: 62





