Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। জমাদার হাল বস্তির নতুন মহল্লাদার সেক উমর ফারুক ।।

কাঁথি মুসলিম শরাহ্ কমিটির ঘোষণা অনুযায়ী প্রত্যেক বস্তিতে সাধারণ সভার মাধ্যমে (মনোনীত অথবা নির্বাচিত) বস্তির মহল্লাদার নিয়োগ করতে হবে। সেই নিয়মাবলীকে অনুসরণ করে গতকাল (মোতাওয়াল্লী) জমাদার হাল বস্তির নির্বাচন অনুষ্ঠিত হয় বস্তির সভা গৃহে। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই নির্বাচন প্রক্রিয়া চলে। মোট ২৪০ জন সদস্য ব্যালটে ভোট দান করেন। সেক উমার ফারুক কে নতুন মহল্লাদার নির্বাচিত করেন। বস্তির সাধারণ সভায় নিযুক্ত সভাপতি সমগ্র নির্বাচন প্রক্রিয়া পরিচালনা সেক আতাবুল রহমান। সহযোগিতা করেন সেক আতিবুল, ফারুক আলি খান, রাজ মহম্মদ খাঁন, তারিক মহম্মদ খাঁন প্রমূখ। জয়ী মহল্লাদার সেক উমার ফারুক বলেন, গত দশ বছর ধরে এই মোতাওয়াল্লী বস্তির মহল্লাদার দায়িত্বে রয়েছি। এবারে পুনরায় বস্তির সকল সদস্যরা মিলে আমাকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন, তাই বস্তির সকল সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সহ সমগ্র বিষয়টি পরিচালনা করায় সভাপতি সেক আতাবুল, মহল্লাদার পদে জয়ী সেক উমার ফারুক সহ নির্বাচনে অংশগ্রহণকারী বস্তির সকল সদস্যদের শুভেচ্ছা সহ ধন্যবাদ জানিয়েছেন, কাঁথি মুসলিম শরাহ্ কমিটির সভাপতি আব্দুর রহমান মনি ও সাতবস্তির সভাপতি মসিউদ্দিন আলমগীর(ফাগুন)।।

Related News

Also Read