Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

দক্ষিন কাঁথিতে তৃনমূলের নির্বাচনী কমিটি

 

নির্বাচনকে সুসংহত ভাবে পরিচালনা করার জন্য দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র নির্বাচন পরিচালনার জন্য তৃণমূল কংগ্রেস একটি কমিটি গঠন করেছে।

৫৪ জনের এই কমিটির সভাপতি অধ্যাপক জ্যোতির্ময় কর, সহ-সভাপতি কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি, চিফএডভাইসার শেখ আনোয়ার উদ্দিন, এডভাইসের কমিটিতে রয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রাক্তন পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী, প্রাক্তন পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি,কাঁথি সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী শতরূপা পয়ড়্যা, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার এস সি, এস টি সেলের সভাপতি মানিক ঘোড়াই, বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তার।

জয়েন্ট কনভেনার হিসেবে রয়েছেন মৃন্ময় পন্ডা, আমিন সোহেল, সত্যজিৎ নায়ক, রাম গোবিন্দ দাস, ও কো-অর্ডিনেটার দক্ষিণ কাঁথির তৃণমূল প্রার্থী তরুণ কুমার জানা সহ মোট ৫৪ জনের এই কমিটি গঠন করা হয়েছে।

Related News

Also Read