Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

প্রধানমন্ত্রীর জন্মদিনে স্বচ্ছতা অভিযান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে জেলাজুড়ে পালিত হলো বিশেষ স্বচ্ছতা অভিযান। সকালে বিভিন্ন নদীঘাট, সমুদ্রতীর, বাজার এলাকা ও জনবহুল স্থানে একযোগে শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তারা ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ঝাঁটা হাতে নামেন রাস্তায়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা কর্মসূচি পালন করা হয়। এদিন পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শাম্পি বেজ জানিয়েছেন,

অভিযানের মূল লক্ষ্য— “একদিনের জন্য নয়, প্রতিদিনের জন্য পরিচ্ছন্নতা” এই বার্তা ছড়িয়ে দেওয়া। অনেক জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন, কেউ আবর্জনা তুলেছেন, কেউ প্লাস্টিকমুক্ত করার প্রচার চালিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ কেবল প্রতীকী কর্মসূচি নয়, সমাজে সচেতনতা তৈরির জন্য অপরিহার্য। স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি ভবিষ্যত প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারে নতুন মাত্রা যোগ করল।

Related News

Also Read