Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

দাদাভাই সংঘের আয়োজনে ডে নাইট হাডুডু প্রতিযোগিতা।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের বাধিয়া গ্রামে দাদাভাই সংঘের আয়োজনে ডে নাইট হাডুডু প্রতিযোগিতায় হয়।আটটি টিম অংশগ্রহণ করেছিল।পশ্চিমবঙ্গের পাশাপাশি হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান উড়িষ্যা থেকে খেলোয়াড়রা এসেছিল প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে।


এই হাডুডু প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ মাইতি , সমাজসেবী মহম্মদ আব্দুস সাত্তার ,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, প্রাক্তন বিধায়ক রঞ্জিত মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য আমিন সোহেল প্রমুখ।

প্রতিযোগিতার আয়োজকদের অন্যতম আবেদ আলী খান বলেন খেলায় চ্যাম্পিয়ন হয় ওয়াই কে আর তেঁতুলমুড়ি এবং রানার্স হয় পূর্ব মেদিনীপুর টেলি টাওয়ার।চ্যাম্পিয়ন দলকে ট্রফি সমেত ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং রার্নাসকে দলকে ট্রফি সহ বারো হাজার টাকা তুলে দেওয়া হয়। কয়েক হাজার দর্শক হয় এই খেলা দেখতে।

Related News

Also Read