Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ডিঙ্গলবেড়িয়া হইতে আবাসবেড়িয়া রাস্তার সংস্কার

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ২ দেশপ্রান পঞ্চায়েত সমিতির ডিঙ্গলবেড়িয়া হইতে আবাসবেড়িয়া পর্যন্ত ৫ কি.মি পিচ রাস্তার সংস্কারের উদ্বোধন হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, সরদা গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানী কর, সরদা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সমীর পাণ্ডব সহ সরদা গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য কর্মকর্তা।

পাশাপাশি উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ২ দেশপ্রান পঞ্চায়েত সমিতির সরদা গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গেলবেড়িয়ায় ওয়াল লিখনের সূচনা হল। আসন্ন বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখন পর্বের সূচনা করলেন জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,পঞ্চায়েত প্রধান ভবানী কর, সরদা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সমীর পাণ্ডব সরদা ও অন্যান্য কর্মকর্তা।

Related News

Also Read