পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভার উদ্যোগে শিল্পনগরী হলদিয়ার ‘দুর্গাচক আইটিআই’ সংলগ্ন এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ‘ইকো হেলথ পার্ক’-এর আজ উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেন, হলদিয়ায় অনেক শিল্প কারখানা থাকায় পরিবেশ দূষণ হচ্ছে। এই ধরনের পরিবেশ বান্ধব পার্ক হওয়ার ফলে মানুষ বিশেষভাবে উপকৃত হবেন ।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন – হলদিয়ায় আরো বিনিয়োগ সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আগামী দিনে হলদিয়ার শিল্প ক্ষেত্রের চেহারা আরো পাল্টে যাবে।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, কারামন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী ড. সৌমেন মহাপাত্র, বিধায়ক তিলক চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পাঁশকুড়াতেও একটি অনুষ্ঠানে যোগদেন রাজ্যের রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।গ্রীন সিটি মিশনের অর্থসাহায্যে পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে নবনির্মিত বিদ্যাসাগর উদ্যানের উদ্বোধন করেন।






