Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কন্টাই মাউন্ট লিটেরা জি স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কন্টাই মাউন্ট লিটেরা জী স্কুলে দু’দিনব্যাপী ১৩ তম বার্ষিক প্রাকৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হল মঙ্গলবার। অনুষ্ঠানের মূল থিম— “পরম্পরা থেকে প্রগতি” ভাবনাকে পাথেয় করেই প্রাচীন ভারতের ঐতিহ্যবাহী গুরুকুল শিক্ষা ব্যবস্থা এবং একবিংশ শতাব্দীর অত্যাআধুনিক শিক্ষার সমন্বয়ের মধ্য দিয়েই ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিল কন্টাই মাউন্ট লিটেরা জী স্কুল।সোমবার পশুপতি মন্ডল ও সুভাষিনী মন্ডল এর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর সুতনু কমন্ডলের পরিকল্পিত কাপড় দিয়ে বিভিন্ন রাজ্যের প্রতীক সম্বলিত একটি ভারতবর্ষের মানচিত্র উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি চিন্তামণি মন্ডল।

বিদ্যাধাত্রী সরস্বতী মূর্তিতেও শ্রদ্ধা জ্ঞাপন এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের চেয়ারম্যান তথা উদ‍্যোগপতি চিন্তামণি মণ্ডল ও অতিথি বর্গ। বিদ্যালয়ের ডাইরেক্টর ডাঃ সৈকত মন্ডল তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়,প্রাচীন মূল্যবোধকে সঙ্গে নিয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলাই প্রকৃত শিক্ষা ও প্রগতি। সেই লক্ষ্যেই মাউন্ট লিটেরা জী স্কুল নিরন্তর কাজ করে চলেছে। পাশাপাশি তিনি রোবটিক ল্যাবরেটরি,স্মার্ট ক্লাস,অত্যাধুনিক শ্রেণিকক্ষ ও ডিজিটাল লাইব্রেরি গড়ে তুলার কাজ চলছে বলে জানালেন। এছাড়াও বিদ্যালয় এর সাফল্যের কথা তুলে ধরেন। বিদ্যালয়ের সভাপতি তথা উদ্যোগপতি চিন্তামণি মন্ডল বলেন শিক্ষাআনের চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষার অগ্রগতি হলেই দেশের অগ্রগতি হবে। আধুনিক শিক্ষা শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যই এই বিদ্যালয় গড়া। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার প্রতিও গুরুত্ব দেয়া হয় আমাদের এই বিদ্যালয়ের। অত্যাধুনিক খেলার মাঠ তৈরীর কাজ শুরু হয়েছে। যে কারণে যোগা, ক্যারাটে অন্যান্য খেলাধুলা প্রশিক্ষণ ব্যবস্থা আছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর সুতনুকা মণ্ডল স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিকাঠামো উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন। তিনি জানান, ছাত্রছাত্রীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করতে বিদ্যালয়ে রোবটিক ল্যাব ও ডিজিটাল লাইব্রেরি স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।অনুষ্ঠানে অতিথির আসনে ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শুভজিৎ মণ্ডল এবং জি লার্ন লিমিটেড-এর ক্লাস্টার বিজনেস ম্যানেজার বিজয় শংকর সিংহ।

 

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল অভিজ্ঞান চৌধুরী, রেক্টর অপর্ণা মণ্ডল, এবং সেক্রেটারি কস্তুরী মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি হরিসভার সভাপতি ও ভবানীচক হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হৃষিকেশ সাহু, চণ্ডীচরণ দাস প্রমুখ। এদিনও শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের নমুনা নিত্য ও সংগীতের মাধ্যমে তুলে ধরে পড়ুয়ারা।পুরাণের হনুমান চল্লিশাতে রাম সীতার কাহিনী থেকে শুরু করে আধুনিক ভারতের নানা সাফল্যের কাহিনী নৃত্য গীতে উপস্থাপন করে ছাত্র ছাত্রীরা। এছাড়াও যোগ নৃত্য, ক্যারেটে নৃত্য ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘পরম্পরা থেকে প্রগতি’ থিমটি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। মাউন্ট লিটেরা জী ক্যাম্পাস জুড়ে ছিল ছাত্র-ছাত্রীদের মনের ভাবনাকে ফুটিয়ে তোলা ছবির প্রদর্শন। যা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মুগ্ধ করে। স্কুলের এই সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Related News

Also Read