Select Language

[gtranslate]
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ৮ই জুন, ২০২৬ )

।। নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ।।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত এলাকায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুততার সাথে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সমস্ত বিভাগ চালু, জীবনদায়ী ৮০০ টি ঔষধের অস্বাভাবিক দামবৃদ্ধি প্রতিরোধ, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ঔষধ ছাঁটাই বন্ধের সিদ্ধান্ত বাতিল, কেন্দ্রের আয়ুষ্মান ও রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের পরিবর্তে বিনামূল্যে সমস্ত রোগীর পরিষেবার বন্দোবস্ত এবং যতদিন তা না হচ্ছে ততদিন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা সহ জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের শূন্য পদে ডাক্তার-স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে আজ সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন রামচন্দ্র সাঁতরা,অর্জুন ঘোড়াই,সৌমেন্দ্রনাথ দাস, প্রনব মাইতি,মনোজ দাস প্রমুখ।

Related News

Also Read