প্রদীপ কুমার সিংহ :- এক মহিলা সাইকেল আরহীকে সাইড দিতে গিয়ে অটো উল্টে আহত হল চার জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর ফুলতলা গ্যাসের পেট্রোল পাম্প এর কাছে। অটো ভেতরে ছিলেন সোনারপুর নিবাসী তাপসী মন্ডল (৩৭)ও তার মা শৈলবালা মন্ডল(৫৯) এবং চম্পাহাটি নিবাসী সঞ্জিত বোস (২৮), ।আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় চম্পাহাটি থেকে বারুইপুরে দিকে আসছিল একটি অটো ফুলতলা হয়ে বারুইপুর পুরাতন বাজারের দিকে যখন আসছিল তখন ফুলতলার কাছে বিশালক্ষী তলা এলাকায় একটি গ্যাসের পেট্রোল পাম্প এর কাছে একটি মহিলা সাইকেল আরোহী কে অটো সাইড দিতে গেলে অটোটি উল্টে যায়।
অটোর ভেতরে তিনজন আরোহী এবং অটো ড্রাইভার তারা প্রত্যেকেই আহত হয়। অটো আরোহী সঞ্জিত বোস বলেন, তিনি চম্পাহাটি থেকে বারুইপুরের দিকে আসছিল নিজের কাজের জন্য হঠাৎ ফুলতলার পরে গ্যাস পেট্রোল পাম্প সামনে অটোটি উল্টে যায়। একজন মহিলা সাইকেল আরোহী কে পাস দিতে গেলে। অটোর ভেতর আরো দুই আরোহী ছিলেন । সোনারপুর নিবাসী তাপসী মন্ডল ও শৈলবালা মন্ডল তারা বারুইপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসছিলেন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাদের সেবা সুশ্রূষা করে।
উত্তরভাগ থেকে অন্য একটি অটো বারুইপুর রেলগেটের দিকে আসছিল তখন তার চালক তার অটোতে করে আহত ব্যক্তিদের নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা করার পর অটো ড্রাইভারকে ছেড়ে দেন চিকিৎসক। যদিও অটো ড্রাইভার এর নাম জানা যায়নি। তবে সঞ্জীব বোস বললেন অটো ড্রাইভার ও বারুইপুর হাসপাতালে দিকে কোন এক ডাক্তার দেখাতে আসছিল। তাপসী মন্ডলের মাথায় পিঠে ও শরীরেবিভিন্ন জায়গা আঘাত লাগে শৈলবালা দেবী হাতে, মাথায় আঘাত লাগে। সঞ্জিত বসে পায়ে গুরুতর আঘাত লাগে। তারা প্রত্যেকেই বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।







