কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালের বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান হলো। দুদিনের এই অনুষ্ঠান মঙ্গলবার পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক।
উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সহ-সভাপতি ডাঃ সুকুমার জানা, সম্পাদক সুকোমল মাইতি, সদস্য বিশ্বজিৎ বেরা, অধ্যক্ষ ডাঃ তুহিন কান্তি বিশ্বাস, প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সুশীল কুমার নাথ, ডাঃ দীপাঞ্জন জানা, বিশিষ্ট শিক্ষক হরিসাধন দাশ অধিকারী প্রমুখ।সন্ধ্যায় ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।
বুধবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রতীক অশোক ধুমাল,বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, পৌর প্রধান সুপ্রকাশ গিরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।





