Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

স্মার্ট প্রিপেইড মিটার চালুর চক্রান্ত প্রতিরোধে গ্রাহক কনভেনশন।

পঃ বঃ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড(ডব্লিউ বি এস ই ডি সি এল) ২০২৩-২৪ সালের ট্যারিফ অনুযায়ী গত জুলাই মাস থেকে গৃহস্থ-বাণিজ্যিক-কৃষি-ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুন ও ডিস-কানেকসান/রি কানেকসান চার্জ এক ধাক্কায় ১০০ টাকা থেকে ৫০০ টাকা করেছে। অনেক ক্ষুদ্র শিল্পের গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করেন। বহু শিল্প গ্রাহক এখনো ওই বিল না দিয়ে প্রতিবাদ করছেন।
ওই বর্দ্ধিত চার্জ প্রত্যাহার,বিদ্যুৎ আইন-২০০৩(সংশোধনী-২০২২)বাতিল সহ স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত প্রতিরোধে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পক্ষ থেকে ২৩ নভেম্বর দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলার রিজিওনাল ম্যানেজার অফিসে বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ চোরপালিয়া শহীদ মোড়ে বিদ্যুৎ গ্রাহকদের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক তরু প্রধান,জেলা কমিটির নেতা নারায়ণ চন্দ্র নায়ক, মহকুমা কমিটির সম্পাদক সনাতন গিরি প্রমুখ। কনভেনশন থেকে কানাই দিন্ডাকে সভাপতি, গৌর শংকর রঞ্জিত কে সম্পাদক করে ” সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি”র চোরপালিয়া কাস্টমার কেয়ার সেন্টার শাখা গঠিত হয়। সভা থেকে গ্রামে গ্রামে ‘গ্রাহক প্রতিরোধ কমিটি’ গঠন করে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত রোখার ডাক দেওয়া হয়।
নারায়ণবাবু গ্রাহক স্বার্থ বিরোধী এই নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের তমলুকের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আহ্বান জানান।

Related News

Also Read