Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুন করে আত্মঘাত ছেলে ।

বাবাকে খুন করে আত্মঘাতি হল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটা মেখলিগঞ্জের কুচলিবাড়িতে ঘটেছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারনে এই ঘটনা হতে পারে, গোটা বিষয় টা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে কুচলিবাড়িতে আসেন পরিবারের লোকজনেরা।

জানা গেছে কর্মসুত্রে টফসুল হোসেন(৪৫) ও তার ছেলে আবু বক্কর দিদ্দিক সিদ্দিক(৩০) মেখলিগঞ্জের কুচলিবাড়িতে আসেন একমাস আগে। তাদের বাড়ি কোচবিহারের শুক্টাবাড়িতে।

শুক্রবার এলাকার বাসিন্দারা স্থানীয় একটি স্কুলের বারান্দায় প্রথমে একটি ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিদ্যালয়ের ভিতরে সেখানে আর একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পিতাকে খুন করে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানাগেছে স্থানীয় ওই বিদ্যালয়ের জলটেঙ্কি তৈরির কাজেই তারা বেশকিছু ধরে তারা কাজ করছেন। তাদের সাথে আরও এক যুবক ছিলো। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা শ্যামাপদ অধিকারী বলেন, ভোররাতে এক যুবক তার বাড়িতে প্রাণ ভয়ে পালিয়ে আসে। পরে তিনি ওই যুবকের কাছে জানতে পারেন স্কুলে ঘরের ভিতরে ছেলে তার বাবাকে লাঠির আঘাতে খুন করেছে। আর এসবকিছু দেখার পর ওই যুবক স্কুলের জানলা খুলে তার বাড়িতে পালিয়ে আসে। এদিকে ঘটনার খবর পেয়ে পৌছায় কুচলিবাড়ি থানার পুলিশ মৃত দেহদুটি উদ্ধার করে।

Related News

Also Read