Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

লজে গৃহবধুর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁথিতে।

ভর সন্ধ্যায় কাঁথি শহরে পুরাতন দীঘা বাসস্ট্যান্ডে একটি লজে গৃহবধুর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় রবিবার। জানা গেছে ওই লজের মালিক প্রদীপ্ত দের স্ত্রী মোনালিসা দে (৩৭) ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকেরা জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর জানাজানি হতেই বহু মানুষ জড় হয় ওই লজের সামনে।

শুরু হয় রাস্তায় যানজট। খবর পেয়ে কাঁথি থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে লজের ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি শহরের যানজট সরাই পুলিশ।  মৃত গৃহবধুর নাম
মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রতিবেশীদের কথায় স্বামী স্ত্রীর ঝগড়ার কারণেই আত্মঘাতী হয়েছে গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News

Also Read