বিপুল ভক্ত সমাবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী ওঙ্কারনাথ আশ্রমে মহাসমারোহে শ্রীশ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব ও শ্যাম সুন্দর শ্যামরানীর অষ্ট সখী সমন্বিত নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন ও বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকালে প্রার্থনা অশ্রু নামের সূচনা হয়। মন্দিরের অভিষেক ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
ধর্ম সভায় বক্তব্য রাখেন অখিল ভারত জয়গুরু সম্প্রদায় ও সংস্থাপন ওঙ্কারনাথ মিশনের সর্বাধিশ কিংকর বিঠঠল রামানুজ মহারাজ, পুরীর নীলাচল আশ্রমের মঠাধক্ষ রামানন্দ মহারাজ। শুক্রবার সকালে নবনির্মিত মন্দিরের দরুদঘাটন করেন কিংকর বিঠঠল রামানুজ মহারাজ ও ওঙ্কারনাথ মিশনের সভাপতি ও মহাসচিব প্রিয়নাথ চট্টোপাধ্যায়। দুপুরে দীক্ষা দান করেন কিংকর বিঠঠল রামানুজ মহারাজ। মহাযজ্ঞ ও বেদ মন্ত্রের মাধ্যমে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। দুপুরে মহাপ্রসাদ অন্নভোগ ভক্তদের বিতরণ করা হয়।
ধর্ম সভায় বক্তব্য রাখেন কিংকর বিঠঠল রামানুজ মহারাজ, নামানন্দ মহারাজ, ওঙ্কারনাথ মিশনের সভাপতি প্রিয়নাথ চট্টোপাধ্যায়, সহ-সভাপতি কিংকর মুকেশ চতুর্বেদী, মহামিলন মঠের অধ্যক্ষ ও অছি পরিষদের সদস্য ডঃ শোভন ভট্টাচার্য্য,কিংকর সাধন মহারাজ,কিংকর মধু মহারাজ, কিংকর বিরাগানন্দ মহারাজ, কিংকর সুজয় মহারাজ, কিংকর জনার্দন মহারাজ প্রমূখ। সন্ধ্যায় বেতার ও দূরদর্শন শিল্পী সহযোগে গীতি আলেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শনিবার অজস্র কন্ঠে গীতা পাঠ সাধুসন্ত ও মহাত্মা গন এবং বেদ বিদ্যালয় ও গুরুকুলের ছাত্র বৃন্দ পরিচালিত অজস্র কন্ঠে গীতা পাঠ ও নানা অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হল। ওঙ্কারনাথ দেব রচিত নাটক গুরু পূজা পরিবেশিত হয়। যা দর্শকদের মুগ্ধ করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির ওঙ্কারনাথ দেব আশ্রমের কর্মকর্তা অসীম কুমার মিশ্র, দয়াল চাঁদ সাহু,ননীগোপাল মিশ্র, প্রাক্তন বিচারপতি সনদ কুমার মাইতি, পাঁচু গোপাল দাস সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিন দিনের উৎসব সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ।





