Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

মহিলাদের নিয়ে দারিয়াপুরে সভা 

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলে মহিলাদের নিয়ে একাধিক সাংগঠনিক সভা করলেন এগরা ও উত্তর কাঁথি বিধানসভা নির্বাচনের কো অর্ডিনেটর তরুণ জানা। এদিন তিনি প্রথম বড় সুবর্ননগরে সভা করেন। মূলত লক্ষী ভান্ডারে ভাতা বৃদ্ধি -র জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রদানমূলক এই সভা। উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সম্পাদক রাজকুমার শীট, দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা জানা, বুথ সভাপতি অনুপ দিন্দা, কর্মাধ্যক্ষ মামনি পাট্টা, শিক্ষক শুকচাঁদ রায়, জেলা যুব তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ও শিক্ষক দীনেশ দাস। মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। এরপর তরুণবাবু ভবানীপুরে দ্বিতীয় সভা করেন। সেখানে তিনি রাজ্যের উন্নয়ন ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে দীর্ঘ বক্তব রাখেন। তিনি বলেন এটাই তো মানুষের পাশে থাকা। তার সাথে উপস্থিত ছিলেন রাজকুমার শীট, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি অজয় সাহু, লালু দে, প্রধান অসীমা জানা। তরুন বাবু বলেন মায়েরা আপনরাই আমাদের শক্তি, আমাদের বল। আপনারা এবারেও আমাদের পাশে থাকবেন। সবশেষে তরুন কুমার জানার নেতৃত্বে শ্লোগান পরিবেশিত হয়।

Related News

Also Read