Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

রক্তদান শিবির হলো বারুইপুরে।

প্রদীপ কুমার সিংহ:- ধর্ম যার যার উৎসব সবার। বারুইপুরে রক্তদানের শিবিরের উৎসব হল। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর মাদারাট মাজেরহাট তাজ বেঙ্গল ক্লাবের পরিচালনায় রক্তদান উৎসব পালিত হলো ক্লাব রগৃহে রবিবার সকালে।

ক্লাবের সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় এই রক্তদান শিবিরটি সহযোগিতা করেছে কলকাতার একটি বেসরকারি ব্লাড ব্যাংক। এবছর রক্তদান শিবিরটি দ্বিতীয় বছরের পদার্পণ করে । এই রক্তদান উৎসব ছাড়া ও সারা বছর এই ক্লাবের পক্ষ থেকে সামাজিক মুলক কাজ করা হয় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, ছোট ছোট ছাত্র-ছাত্রীদের বই, পেন, পেন্সিল বিতরণ, ক্যান্সার রোগীদের সাহায্য করা হয়, গরিব মেয়েদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করা হয়।

সেই সঙ্গে ক্লাবের নানান ধরনের প্রতিযোগিতা মূলক খেলাধুলাও করা হয়। মহিলা ও পুরুষ মিলে মোট ৫০ জন রক্তদাতা সেচ্ছায় রক্ত দান করেন। এই পঞ্চাশ জনের মধ্যে বেশিরভাগ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ।

Related News

Also Read