Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

চুরি করতে এসে চোর শ্রীঘরে

প্রদীপ কুমার সিংহ

 বেশ কিছুদিন ধরে বারুইপুর,সোনারপুর, নরেন্দ্রপুর সহ জয়নগর এলাকায় চুরির ঘটনা বাড়ছিল। বিশেষ করে কোন মানুষ ফাঁকা বাড়ি রেখে অন্য কোথাও গেলে পরে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে। এই নিয়ে বিভিন্ন থানায় অনেক অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর গোচরণ এলাকায় চোর চুরি করতে আসলে এলাকার মানুষ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সেই চোরকে ধরে। সেই চোরের নাম আলেম খান। বারুইপুর থানার খবর দিলে, পুলিশ গিয়ে আলেম খানকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। পুলিশ সূত্রে খবর চোরের বাড়ি বারুইপুর থানার গোচরণ এলাকাতে।

আলেম খানের আগে বহু চুরির ঘটনার অভিযোগ আছে বিভিন্ন থানায়। বহুবার এই চোরকে ধরে পুলিশ কোর্টের মাধ্যমে সংশোধনাগারে পাঠায়। তবু এই চোরের ভালো হওয়া কোন লক্ষণ দেখা যায়নি। মঙ্গলবার দুপুরে বারুইপুর থানার পক্ষ থেকে আদালতে তোলা হয় ধৃত ব্যক্তিকে।

Related News

Also Read