প্রদীপ কুমার সিংহ : – দেশের মানুষ অপেক্ষা করছে দেখার জন্য কবে অমিত সাহা ও নরেন্দ্র মোদীর ৮ হাজার কোটি টাকার প্লেনে রেট হবে । প্রচারে এই কথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। তিনি সোনারপুরে রাজপুর পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডের এক জনসভায় এই কথাগুলি বলেন।
শেষ দফার ভোট যতো এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির মধ্যে। আর মাত্র কয়েকটা দিন বাকি আগামী ১ জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট, তার আগেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে। তারা সকলেই এই নির্বাচনকে কেন্দ্র করে একে অপরকে করা ভাষায় আক্রমণ করে যাচ্ছেন প্রতি নিয়ত। এবার বিজেপি, সিপিএম ও আইএসএফ কে একযোগে কড়া ভাষায় আক্রমণ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের।
তিনি বলেন দেশের মানুষ অপেক্ষা করছে দেখার জন্য কবে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর ৮ হাজার কোটি টাকার প্লেনে কবে রেড হবে! দেশের মানুষ অপেক্ষা করছে দেখার জন্য বিজেপি নেতাদের বাড়িতে ইডি ,সিবিআই কবে যাবে!
পাশাপাশি যাদবপুরের বিজে পি র প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি তো” দিল্লিতে থাকে, সাধারণ মানুষের ২০০০ টাকার গ্রান্টারের জন্য সই করতে হলে ১২ হাজার টাকার টিকিট কেটে দিল্লি যেতে হবে। কখনো রাজনীতি করতে? আমি করেছি তিনটে সিনেমা ও সাড়ে ৩০০ এর উপর মিটিং, মিছিল, সভা করেছি মমতাদির পাশে থাকব বলে।
পাশাপাশি সিপিএমকে ও আক্রমণ করতে শোনা যায় তার গলায়। তিনি বলেন তোমরা ইনসাফ ইনসাফ করে সবকিছু সাফ করে দিয়েছে। নিজেরা মহাকরণে বসে পেটাই পরোটা খেত, আর বাংলার মানুষ পিঁপড়ে ডিমমাখা ভাত খেতো। তারপর আবার বাড়ি বাড়ি গিয়ে কৌটো নাচাতো, এখন আবার ডিজিটাল ইন্ডিয়া, এখন আর কৌটো নাচাচ্ছে না, কিউআর কোড দিচ্ছে। তাই তোমাদের নোট ও দেবো ভোট ও দেবো? তাহলে তোমাদের চাই কি করতে?
তার পাশাপাশি আইএসএফকেও কটাক্ষ করতে শোনা যায়, তিনি আইএস এফ এর উদ্দেশ্য বলেন, আর একটা দল হয়েছে আইএসএফ, তার সিম্বল হচ্ছে খাম, খাম নাই বিজেপি থেকে খাম ই দিয়ে দিয়েছে সিম্বল। বলছে মাথাও খাটাবো না যেটা পাচ্ছি সেটাই ছেপে দিয়ে দে। পাশাপাশি সায়নী ঘোষকেও ইডি,সিবিআই ডাকার প্রসঙ্গেও এবার মুখ খোলেন তিনি।
গতকাল রাতে রাজপুর সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে একটি সভায় এসে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপি, সিপিএম, ও আইএসএফ কে তুলোধোনা করলেন তিনি।






