Select Language

[gtranslate]
২০শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ৪ঠা জুলাই, ২০২৬ )

রামনগরে দমকল বিভাগের উদ্যোগে রক্তদান শিবির

ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। সমস্যা সমাধানে এবার রামনগরে রক্তদান শিবিরের আয়োজন করল রিক্রিয়েশন ক্লাব রামনগর ফায়ার স্টেশন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ফায়ার স্টেশন প্রাঙ্গণে রক্তদানের ব্যবস্থা করা হয়। দমকল বিভাগের সরকারি আধিকারিক-সহ কর্মী, গাড়িচালক ও সাধারণ মানুষেরাও রক্তদান করেন। রক্ত দিয়েছেন দমকল বিভাগের অধিকাংশ-ই।

রামনগর দমকল বিভাগের আধিকারিক তারাশঙ্কর ত্রিপাঠী জানিয়েছেন, প্রায় ৭০ জন এ দিন রক্তদান করেছেন। রামনগর ফায়ার স্টেশনে রক্তদানের আয়োজন ফি-বছর করা হয়। সরকারি বিভিন্ন ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের জোগান কমে গিয়েছে। থ্যালাসেমিয়া, রক্তাল্পতায় ভোগা রোগীরা সমস্যায় পড়েছেন। গর্ভাবস্থায় অনেক প্রসূতিও রক্তের অভাবে সমস্যায় পড়েছেন। তাদের কথা মাথায় রেখে রামনগর ফায়ার স্টেশনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি রয়েছে গুণিজনদের সংবর্ধনা ও দু:স্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

Related News

Also Read