Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। বিজেপি কর্মীদের বিক্ষোভে নন্দীগ্রামে ভোটে বাধা ।।

সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোট দিতে দেব না এই দাবিতে বিজেপি কর্মীদের লাগাতার বিক্ষোভের জেরে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মহম্মদপুর ২ নম্বর অঞ্চলের তারাচাদ বাড়ে ৬৭, ৬৮ নম্বর বুথে ভোট গ্রহন বন্ধ।নিজের ভোট দিতে এসে বাধা পেলেন তৃনমূল নেতা সেক সুফিয়ান সহ বহু সাধারন ভোটার।অভিযোগ বিজেপি কর্মীদের দাবি মেনে প্রিসাইডিং অফিসারও ভোট গ্রহনের কোন ব্যাবস্থা গ্রহন করেনি।এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


সেক সুফিয়ান জানিয়েছেন বিজেপি চাইছে ভোট যাতে না হয়।পরাজয়ের আতংকে এই সব করছে।সুফিয়ানের আরো দাবি বিজেপি চাইছে এর বিরুদ্ধে শাসক দল প্রতিরোধে নামুক।তাহলে উত্তেজনা ছড়াবে।ওদের প্রচার করতে সুবিধা হবে তৃনমূল সন্ত্রাস করছে।

Related News

Also Read