রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ৪২টি লোকসভা আসনে তাদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ।ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষনা করে তৃনমূল।
রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষ থেকে গত ২ তারিখ ৪২টির মধ্যে ২০টি আসনে প্রার্থী প্রকাশ করেছে।
বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ১৬ জনের প্রার্থী তালিকা সিপিআইএমের পক্ষ থেকে প্রকাশিত হলো। এই তালিকায় আছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভাও। এখানে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন আইনজীবি সায়ন ব্যানার্জি ।এই আসনে বিজেপির প্রার্থীর নাম প্রকাশ না হলেও, দলীয় সুত্রে দাবি করা হচ্ছে প্রার্থী হবেন প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় । অপরদিকে শাসক দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
তৃনমূলে থাকাকালীন এক সময় শুভেন্দু অধিকারী তিনি তমলুক লোকসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। আবার পরবর্তীকালে তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। ফলে তমলুক লোকসভা আসন প্রথম থেকেই রাজ্যের নজরে ।






