এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সিপিএমের হলদিয়া দক্ষিণ এরিয়ার বাম দল গুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয় । হলদিয়া টাউনশিপ থেকে প্রায় ৩ কিলোমিটার গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় । মিছিল শেষে পথসভা সংগঠিত হয় ।

উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অচিন্ত্য শাসমল, দেবেশ আদক, গুরুপদ পাল, পুলিন জানা, মুকুন্দ জানা, মহিলা নেত্রী রীনা পাহাড়ি ,শুভশ্রী সামন্ত, যুবনেতা নজরুল ইসলাম,মহিম কুইতি, গণআন্দোলনের নেতৃত্ব সতীনাথ ভট্টাচার্য ,অমল নায়েক,বিশ্বজিৎ বেরা, গৌরহরি মিস্ত্রি, আজিজুর রহমান সহ প্রমুখ নেতৃত্ব গন ।
বক্তারা তাঁদের ভাষনে তৃনমূল সরকার ও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন ।রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের সাথে প্রতারনা করায় অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন তাঁরা

Post Views: 85





