আত্মীয়ার বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক মহিলার।মৃতার নাম অর্চনা নন্দ।বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নয়াতে।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তগত সিদ্ধা গ্ৰামের ১৪ নং পুলে
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বিকালে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই মহিলা।সেই সময়ে হঠাৎ করেই খড়্গপুরের দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি আচমকাই ধাক্কা মারে মজিলাকে।
স্থানীয় এলাকাবাসীরা আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার।
দুর্ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া।ঘাতক গাড়িটি পলাতক।

Post Views: 83





