Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

কাঁথির ধর্মদাসবাড়ে রথ প্রতিযোগিতা

কাঁথি শহরে ২১ নম্বর ওয়ার্ডের কচিকাঁচাদের উন্মাদনায় রথ প্রতিযোগিতা হল শনিবার। জয় জগন্নাথ কমিটির মুখ্য উপদেষ্টা ও কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানার উদ্যোগে এই রথ প্রতিযোগিতা হয়। এই রথ প্রতিযোগিতাকে ঘিরে বহু মানুষের সমাগম ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি থানার আই সি প্রদীপ কুমার দান, কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি, উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, কাউন্সিলর নিত্যানন্দ মাইতি, দেবাশীষ পাহাড়ী প্রমুখ।

রাত্রিতে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক।প্রতিযোগিতায় সুন্দর সুন্দর ১৬০ টি রথ নিয়ে কচিকাঁচারা অংশগ্রহণ করে। রথের শৈল্পিক মান নির্ণয়ের জন্য বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল হাজরা, শিল্পী দেবাশীষ মন্ডল, প্রাক্তন শিক্ষক তাপস কুমার বেরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতনু জানা ও বিবেকানন্দ গিরি। গ্রুপ এ এবং গ্রুপ বি বিভাগে ৬ জন করে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া সকলকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। কাউন্সিলর ও উদ্যোক্তা সন্দ্বীপ জানা জানিয়েছেন এটি দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতা। ওয়ার্ডের সমস্ত মানুষজন এক বাক্যে পূর্ণ সহযোগিতা করেন। যে কারণে সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে এবং উৎসবের মেজাজে সমাপ্ত হয়। সেই জন্য উপস্থিত দর্শক মন্ডলী, প্রতিযোগী, শুভানুধ্যায়ী ও অন্যান্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

Related News

Also Read