পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েতের কুলহান্ডা গ্রামের নির্দল জয়ী প্রার্থী শিবনাথ সামম্ত বিজেপিতে যোগদান করলেন।সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েতে মোট ২২ টি আসনের মধ্যে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
তৃণমূল ৮ টি আসন পায়,বিজেপি ৪ টি আসন, সিপিআইএম ৫ টি আসন, আই এস এফ ১ টি আসন, কংগ্রেস ১ টি আসন পায়।তবে পঞ্চায়েত নির্বাচনে নির্দল ৩ টি আসন পায়।সবমিলিয়ে বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েত কে দখল করবে সে নিয়ে চলছে টানাপোড়েন।এরই মধ্যে আজ কুলহান্ডা গ্রামের নির্দল প্রার্থী শিবনাথ সামন্ত।এরফলে বিজেপির সংখ্যা দাঁড়ালো ৫টি আসন।
এদিন বিজেপির দলীয় পতাকা তুলে দেন কোলাঘাট বিজেপির মন্ডল ৫ এর সভাপতি বিশ্বনাথ রাম।এদিন বিশ্বনাথ বাবু জানান,বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েত বিজেপি দখল করবে তৃনমূলকে হঠিয়ে।যদিও তৃণমূল জয়ী প্রার্থীদের বিভিন্ন প্রলোভোন দেখাচ্ছে বলে অভিযোগ করেন।তবে এই এলাকায় এখনো বেশকিছু প্রার্থী বিজেপিতে যোগ দেবেন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেন।পঞ্চায়েত বোর্ড বিজেপি ম্যাজিক ফিগার তুলে ধরবে নির্দিষ্ট সময়ে এমনটাই জানালেন বিজেপি নেতৃত্ব।







