প্রদীপ কুমার সিংহ: গোপন সূত্রে খবর পেয়ে এক দাগি দুষ্কৃতিকে অস্ত্রসহ গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ভারতীয়া কুড়ি নম্বর গেট এলাকায়। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুরে বারুইপুর ভারতীয়া কুড়ি নম্বর গেট এলাকা একটি পোড়ো বাড়ীর কাছে এক যুবক ঘোরাফেরা করছিল।
স্থানীয় বাসিন্দারা বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ এসআই অর্ঘ্য মন্ডল এর নেতৃত্বে পুলিশের একটি দল তড়িঘড়ি এলাকায় যায়। সেই যুবককে দেখতে পেলে সঙ্গে সঙ্গে পালিয়ে একটি পোড়ো বাড়িতে গিয়ে ওঠে যুবক। পুলিশ তাকে ধাওয়া করে এবং তাকে গিয়ে ধরে। তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শাটার বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরো খবর ধৃত ব্যক্তির নাম আতর আলী মোল্লা(৪০)। বাড়ি কলকাতার কেএলসি থানার অন্তর্গত উস পাড়া গ্রামে। ওই যুবকের নামে বিভিন্ন থানায় অনেক মামলা চলছে।সঙ্গে সঙ্গে তাকে আটক করে নিয়ে বারুইপুর থানায় আসে। কোথা থেকে অস্ত্র এলো,কি উদ্দেশ্যে সেখানে ঘোরাফেরা করছিল এই নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ধৃত যুবককে।





