Select Language

[gtranslate]
৩রা বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৬ই এপ্রিল, ২০২৬ )

ছট পুজোর নিরাপত্তা খতিয়ে দেখলেন হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক

ছট পুজোর নিরাপত্তা ব্যবস্থা  খতিয়ে দেখলেন হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন আইটিআই পুকুরে ছট পূজার অনুষ্ঠান হয়। আগামী ৭ নভেম্বর রাত্রিতে এই পুজো হবে।

এই পুকুরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো মঙ্গলবার রাত্রিতে। তিনি বলেন এখানে সাঁতার জানা লোকজন রাখা হবে। পুলিশ বাহিনী ও মহিলা পুলিশ বাহিনী থাকবে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার থাকবে। পুজো কমিটি গুলোকে বলা হয়েছে তাদের স্বেচ্ছাসেবক এবং সাঁতার জানার লোকজন রাখতে। নিরাপত্তা ব্যবস্থাকে অটুট রাখার ব্যবস্থা করা হচ্ছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়ানোর চেষ্টা চলছে।

Related News

Also Read