Select Language

[gtranslate]
২০শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ৪ঠা জুলাই, ২০২৬ )

বাবা ও কাকার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির

প্রদীপ কুমার সিংহ:-দুলাল পুরকাইত ও নিমাই পুর্কাইত এর স্মৃতির উদ্দেশ্যে বারুইপুর উকিলপাড়া রামসাধন স্মৃতি বিদ্যালয় একটি রক্তদান শিবির হয় রবিবার সকালে। আই গ্লান্স ইন্ডিয়া ও প্রেমাংশু পুর্কাইত এর পরিচালনায় বারুইপুর মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি হয়। এই রক্তদান শিবির দ্বিতীয় বছরের পদাপন করে। প্রেমাংশু পুর্কাইত এর সঙ্গে কথা বলে জানা যায় বাবাও কাকা মারা যাওয়াতে তার স্মৃতির উদ্দেশ্যে এই গরমকালে ব্লাড ব্যাংক গুলির রক্ত চাহিদা দেখা যায় সেই জন্যই এই রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট ৭০ জন মানুষ স্বইচ্ছায় রক্তদান করে। তবে এই রক্তদান শিবিরে কোন উপহারের ব্যবস্থা ছিল না।

Related News

Also Read