রাজ্যে প্রথম দফার নির্বাচনের চার দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও কাঁথি মহকুমাতে নতুন এসডিপিও নিয়োগ করেছে নির্বাচন কমিশন।রবিবার বিকেল ৫টার মধ্যেই নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাজ যোগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। কমিশনের নির্দেশিকায় যে দুই আধিকারিকের নাম রয়েছে, তারা হলেন আইপিএস অলোক কুমার ও অতনু ঘোষাল । দুজনের মধ্যে অলোক কুমারকে হলদিয়ার এসডিপিও হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যজন হলেন অতনু ঘোষাল। তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে যুক্ত। তাঁকে এবার কাঁথির এসিডিপিও দায়িত্ব দেওয়া হয়েছে।।
Post Views: 63





