Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

পাঁশকুড়াতে কংগ্রেসের ব্লক সম্মেলন

আজ পাঁশকুড়া বন্ধন গেস্ট হাউসে পাঁশকুড়া ব্লক কংগ্রেসের একটি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁশকুড়া গ্রামীণ ব্লক কংগ্রেসের সভাপতি রামপদ সামন্ত। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্যাণ রায়, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, জেলা কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান সেক সফিরুদ্দিন খান কংগ্রেস নেতা তরুণ সামন্ত, মুসলেম আলী, পাঁশকুড়া শহর কংগ্রেসের সভাপতি অজিত সাহু, কার্যকরী সভাপতি তবারক আলী, মহিলা নেত্রী আত্তরী বিবি এবং অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীগন।

পহেলগাঁওয়ে পাকিস্তানি মদনপুষ্ট সন্ত্রাসবাদি হামলার ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সভা শুরু হয়।

 

সভায় স্থির হয় অতি সত্বর বি এল এ নিয়োগ ও বুথ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা হবে। এ আইসিসির নির্দেশ মত আগামী ৭ই মে তমলুকে সংবিধান বাঁচাও পদযাত্রা ও সমাবেশে সবাই অংশগ্রহণ করবেন।

Related News

Also Read