Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। খেজুরি-কাঁথিতে একাধিক পুজো মন্ডপ উদ্বোধক তন্ময় ঘোষ ।।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১ ব্লকের কামারদা অঞ্চলের আশাভবন বাসস্ট্যান্ডে সার্বজনীন দুর্গোৎসব ও কলাগেছিয়া অঞ্চলে মহিলা পরিচালিত সৃজনী সার্বজনীন দুর্গোৎসবের মন্ডপ উদ্বোধন করেন রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ।

সাথে ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, জেলা পরিষদ সদস্য বিমান নায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, গ্রামপ্রধান রাজশ্রী গিরি, পূজা কমিটির সম্পাদক অমিতাভ দাস, মানসী মাইতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।



কাঁথি শহরের ক্লাব বন্দেমাতরম, প্যারাডাইস প্রভৃতির ক্লাবের পুজা মণ্ডপের উদ্বোধন করেন তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ তাঁর বক্তব্যে বলেন দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে আজ বিশ্বজনীন হয়ে উঠেছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বাত্মক প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে দুর্গাপূজা সার্বজনীন শারদোৎসব রূপ পেয়েছে বলে উল্লেখ করেন তন্ময় ঘোষ।

Related News

Also Read