প্রদীপ কুমার সিংহ :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ আগস্টকে খেলা দিবস ঘোষণা করেছিলেন।সেই অনুযায়ী পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভা এলাকায় খেলা দিবস পালিত হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এলাকায় বারুইপুর বিশালক্ষী স্পোর্টিং ক্লাবের মাঠে খেলা দিবস পালিত হয়।
বারুইপুর পৌরসভার এলাকার খেলোয়াড়রা এখানে খেলে। এই প্রতিযোগিতায় এ বছর দ্বিতীয় বছর পদার্পণ করে।এই দিন এখানে অনূর্ধ্ব ১৫ বয়সে ছেলেদের একটি ফুটবল প্রতিযোগিতা হয় ।প্রতিযোগিতা চারটি দল নাম দেয়।
বারুইপুর বিশালক্ষী স্পোর্টিং ক্লাব, আর সি স্পোর্টিং ক্লাব পদ্মপুকুর যুবক সংঘ ও প্রগতি সংঘ। এই প্রতিযোগিতা হয় নকআউট পদ্ধতিতে।
এই প্রতিযোগিতা ফাইনাল খেলা হয়েছিল আর সি স্পোর্টিং ক্লাব ও বিশালক্ষী স্পোর্টিং ক্লাব। এই খেলাতে প্রথমে অমীমাংসিত শেষ হয় তারপর ট্রাইবেকারের মাধ্যমে বিশালক্ষী পোস্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। আর সি স্পোর্টিং ক্লাব রানাস হয়।
পুরস্কার চ্যাম্পিয়ন সুদৃশ্য ট্রফি এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সেই সঙ্গে প্রত্যেক খেলোয়াড়কে একক পুরস্কার দেওয়া হয়।







