Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। সারদান এভিনিউ এর কাছে এ এম মেডিক্যাল সেন্টার ।।

কেকা মিত্র :- দক্ষিণ কলকাতার ৯৭ এ সারদান এভিনিউ ,কলকাতা ২৯,এই ঠিকানায় উদ্বোধন হয়ে গেলো এ এম মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড এর। এই ক্লিনিক্যাল সেন্টার এর উদ্বোধন করেন স্থানীয় পৌরপিতা সৌরভ বসু, বিশেষ অতিথি ছিলেন মনীষা বসু।


ছিলেন এ এম মেডিক্যাল সেন্টার এর জি এম
অর্পিতা দাসগুপ্ত, উপস্থিত ছিলেন ডাক্তার মুন চট্টোপাধ্যায়, ডাক্তার শুভ ভট্টাচার্য, ডাক্তার সোম দত্ত প্রসাদ, ডাক্তার অভিরুপ মল্লিক, ডাক্তার প্রণব দাসগুপ্ত, ডাক্তার রোসনি মিশ্র, ডাক্তার কৌশিক রায় সহ আরো অনেক ডাক্তার।

এক সাংবাদিক সন্মেলনে এই এ এম মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড এর পক্ষে ডাক্তার মুন চট্টোপাধ্যায় জানালেন এই সেন্টারে সব ধরনের অত্যাধুনিক চিকিৎসা হয়। আই বি এফ , ডেন্টাল, আই, জেনারেল মেডিসিন, ডার্মাটোলজিস্ট,
পেডিয়াট্রিক, গাইনোলজি, ইউরোলজি সহ সব ধরনের ডাক্তার, নানাবিধ টেস্ট সহ সব ধরনের চিকিৎসার সুবন্দোবস্ত আছে।



এ এম মেডিক্যাল সেন্টার এর জি এম অর্পিতা দাসগুপ্ত জানালেন আমরা সব সময় খুব যত্নের সাথে প্রতিটা রোগীর সু চিকিৎসার বন্দোবস্ত করি। সল্প মূল্যে ঠিকঠাক পরিষেবা আমরা দিয়ে থাকি। এক কথায় দক্ষিণ কলকাতার মানুষের কাছে এ এম মেডিক্যাল সেন্টার সুন্দর ও স্বচ্ছ এই পরিষেবা চিকিৎসার ক্ষেত্রে
নতুন দিগন্ত এনে দেবে।

Related News

Also Read