Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বাংলাদেশের দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে মৌন মিছিল 

 

 প্রদীপ কুমার সিংহ

 বাংলাদেশ ময়মন সিং জেলার ভালুকা উপজেলায় গার্মেন্ট শ্রমিক দিপু দাস কে কয়েকদিন আগে জামা কাপড় খুলে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস হত্যা করেছিল সেখানকার জিহাদিরা। তার প্রতিবাদে সারা ভারত জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে।

কলকাতা ও বেশ কিছুদিন ধরেই বিশ্ব হিন্দু পরিষদ সহ সাধারণ মানুষ এর প্রতিবাদে রাস্তায় নামে। বড়দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের হিন্দু বাঙালি দিপু দাসের হত্যার প্রতিবাদে মৌন মিছিল করে বারুইপুরের সনাতনী হিন্দু ধর্মের পক্ষ থেকে। এক সনাতনী কর্মী উত্তম দাস বলেন বাংলাদেশের দিপুদা সে নৃশংস হত্যার প্রতিবাদে সারা ভারত জুড়ে তার প্রতিবাদ কর্মসূচি চলছে , আমরা বারুইপুরবাসীর পক্ষ থেকে বারুইপুর পুরাতন বাজার রাস মাঠে কাছ থেকে বারুইপুর হাসপাতালের কাছে ওভারব্রিজ পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা মৌন মিছিল করে। এতে বারুইপুরের হিন্দু সনাতনীরা অংশগ্রহণ করেছিল। প্রায় দেড়শো জন মানুষ পদব্রজে এই মৌন মিছিলে অংশগ্রহণ করে। প্রায় সবারই হাতে দিপুদা সে হত্যার প্রতিবাদে শাস্তি চাই প্ল্যাকার ছিল। তবে তিনি আরো বলেন যতদিন না এই হত্যার শাস্তি হচ্ছে ততদিন আন্দোলন চলবে।

Related News

Also Read