Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। হামলাকারী গ্রেফতার হয়নি তাই আমতলিয়াতে ভোট বয়কট ।।

সুষ্ঠ ভোট করতে নির্বাচন কমিশন সভ ধরনের ব্যাবস্থা নিলেও ভোট দিতে এলোনা গামবাসী। আগের দিনের হামলাকারীরা গ্রেফতার নাভহওয়ায় দলমত নির্বিশেষে আমতলিয়ার গ্রামবাসীরা এই সিদ্ধান্ত নিলেন।

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের ১৯১ নং আমতলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটারেরা ভোট বয়কট করল। শনিবার ছাপ্পা ভোটের অভিযোগের কারনে আজ সোমবার নির্বাচন কমিশন আজ এই বুথে রিপোলিং এর ব্যবস্থা করলেও ভোট বয়কটের সিদ্ধান্ত নেয় গ্রামের মানুষজন।



দল মত নির্বিশেষে গ্রামের মানুষদের দাবি- শনিবার ভোটের দিনে গ্রামের মানুষদের উপর হামলা চালানোর ও ঘরবাড়ি ভাঙচুর করার মূল পান্ডা আনসারকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। না হলে তারা কোনভাবে ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।

এদিন সকাল থেকে দফায় দফায় প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও সহ অন্যান্য আধিকারিক গনেরা এলেও ভোট দান থেকে বিরত থাকে গ্রামের মানুষজন।

ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার রাস্তায় বাঁশ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে গ্রামবাসী। পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্স ও পুলিশ থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়ে গ্রামবাসীদের একজনও ভোট দিতে গেল না। দল মত নির্বিশেষে ভোট বয়কট করলো পুরো গ্রামের মানুষজন।

Related News

Also Read