Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। তপন থিয়েটারে মিউনাসের ২৩ তম জন্মদিন পালন ।।

ইন্দ্রজিৎ আইচ:-মিউনাস নাট্য গোষ্ঠীর ২৩ তম জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সম্প্রতি দক্ষিণ কলকাতার তপন থিয়েটার হলে।অনুষ্ঠানের শুরুতে আলোক শিল্পী চিত্ত সরকার স্মৃতি পুরস্কার প্রদান করা হয় নাট্যকার শিবশঙ্কর চক্রবর্তী, সংগঠক অভিজিৎ সেনগুপ্ত, আলোক শিল্পী সুব্রত সরকার ও নাট্য প্রেমী দর্শক শুভ রায় কে। এই চারজনের হাতে এই সন্মান তুলে দেন এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অভিনেতা শুভাশিস মুখার্জী। সকলেই তাদের ব্যক্তবে মিউনাসের ভূয়সী প্রসংশা করেন ও মিউনাসের কর্ণধার উৎসব দাস কে সাধুবাদ জানায়।




অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাটকের গান ও কথায় সকলের নজর কারে ঐহিক নাট্য দলের পরিচালক অরিন্দম রায়।তাকে সঙ্গত করেন রাজা রায়।সঞ্চালনায় ছিলেন মিউনাসের অভিনেতা দেবাশিস সেন ও মিউনাসের কর্ণধার উৎসব দাস।


সবশেষে মঞ্চস্থ
হয় মিউনাসের নাটক “অবচেতন”। নাটক নির্দেশনা উৎসব দাস। এক ঘন্টার এই নাটক টি সকলের বিশেষ নজর কারে। সব মিলিয়ে হল ভর্তি দর্শকদের করতালিতে সার্থক রূপ পায় মিউনাসের এই ২৩তম জন্মদিন।

Related News

Also Read