Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

টোটোচালকের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ

প্রদীপ কুমার সিংহ :-অটো চালক টোটো চালক বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগে ওঠে। কিন্তু রবিবার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়া দাহ অঞ্চলে এক টোটো চালকের বিরুদ্ধে এক মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেন।
টোটোচালকের বিরুদ্ধে এক মহিলাকে মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার টোটোচালক। ধৃতের নাম সঞ্জয় হালদার। তাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
সোনারপুরের মালিরবাগানের বাসিন্দা এক মহিলা টোটোয় চেপে খেয়াদহ বাজারের দিক থেকে মালিরবাগানের দিকে ফেরার সময় ভাড়া নিয়ে টোটোচালকের সাথে বচসা হয়। টোটোচালকের বিরুদ্ধে মহিলাকে কটুক্তি ও মারধর করার অভিযোগ। ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে সঞ্জয় হালদার কে গ্রেফতার করা হয়েছে। তাকে রবিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Related News

Also Read