Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

মৎস্যজীবিদের সমস্যা নিয়ে আলোচনা 

মৎস্য খটির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আজ মঙ্গলবার মৎস্য দপ্তর কাঁথি মীনভবনে খটির সভাপতি, সম্পাদক ও কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হল।

 

সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক,পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, এডিএফ জেনারেল সৌরেন্দ্র নাথ জানা , এডিএফ মেরিন সুমন সাহা ,সহ সকল আধিকারিকগন উপস্থিত ছিলেন।

 

খটির জায়গা, যাতাযাতের রাস্তা, খটির কর্মচারী, ডাক্তার ইত্যাদি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয়গুলিকে সরকারিভাবে সমাধানের চেষ্টা করা হবে বলে মৎস্য আধিকারিকগণ প্রতিশ্রুতি দেন।

Related News

Also Read