Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ে ছারখার  ৫০টি দোকানের বৈদ্যুতিক সরঞ্জাম

বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ে ছারখার শহরের প্রায় ৫০টি দোকানের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৭ নং ওয়ার্ডে। এগরা শহরের ত্রিকোণ পার্ক থেকে ৫০০ মিটার এলাকা জুড়ে যত দোকান ছিল সব কটি দোকানের টেলিভিশন, ফ্রিজ, এসি, কম্পিউটার, সিসিটিভি, জেরক্স, প্রিন্টার, বাল্ব থেকে শুরু বহু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় বলে দাবি স্থানীয় এলাকার বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্রান্সফরমারে বৈদ্যুতিক গলযোগ ছিল। বিদ্যুতের দু-তিনটে তার একইসঙ্গে জুড়ে গিয়ে ক্রমাগত সমস্যা হতো। এ বিষয়ে বহুবার এগরার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন দুপুরে বিদ্যুৎ গোলযোগ হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতির সুম্মুখীন স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকাবাসী।

প্রায় ৫০ জন গ্রাহকের ব্যাপক খয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রান্সফরমারে তালা ঝুলিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ বাড়ি, দোকানের, গোডাউনের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা বিদ্যুৎ দপ্তরে ফোন করেছি। প্রায় ৫ ঘন্টার বেশি সময় কেটে গেলেও বিদ্যুৎ দপ্তরের লোকেদের কোন হেলদোল নেই। বর্তমানে  স্থানীয় এলাকায় ব্যাপক  উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে সরজমিন ছুটে আসেন এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক। পুরপ্রধান জানিয়েছেন, আমি বিদ্যুৎ দফতরের আধিকারিককে বিষয়টি জানিয়েছি। তবে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে।

Related News

Also Read