Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

জমি কেলেঙ্কারিতে গ্রেফতার এগরা পুরসভার পুরপ্রধান

জমি কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়েক।

 

শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। সরকারি জমি কম দামে হস্তান্তরের মাধ্যমে রাজকোষের বড়সড় ক্ষতি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

 

গত ২০ ডিসেম্বর এগরা ১ ব্লকের বিএলআরও এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন স্বপন নায়ক পুরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করেছেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই স্বপন নায়েককে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

 

কাঁথি মহকুমা আদালতে পুলিশ স্বপন নায়ককে সাত দিনের জন্যে নিজেদের হেফাজতে চায়।আদালতে পুলিশের আবেদন মত স্বপন নায়ককে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন

 

 

 

 

 

 

 

Related News

Also Read