Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

এগরায় মৃৎ শিল্প সমিতির বর্ধিত সভা

 

পূর্ব মেদিনীপুরের এগরা শহরের ১৩ নম্বর ওয়ার্ডে বুধবার অনুষ্ঠিত হলো মৃৎ শিল্প সমিতির পূর্ব মেদিনীপুর জোনের বর্ধিত সভা। জেলার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মৃৎশিল্পী এই সভায় উপস্থিত ছিলেন।

এগরা মহকুমা মৃৎ শিল্প সমিতির সম্পাদক অসিত দাস জানান, এলাকার সমস্ত মৃৎশিল্পীদের নিয়ে এই গুরুত্বপূর্ণ সভা আয়োজিত হয়েছে। প্রতিমা তৈরির জন্য পর্যাপ্ত ও মানসম্মত মাটির ব্যবস্থা যেন সরকার করে দেয়, সেই দাবিই উঠে আসে সভায়।

তিনি আরও জানান, ভাতার দাবিতে সারা রাজ্যজুড়ে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে এগরাতেও জোরদার করা হচ্ছে। পাশাপাশি, শিল্পীদের সরকারি স্বীকৃতি দিতে আর্টিজান কার্ড প্রদানের দাবিও তোলা হয়।

সভায় হাজির শতাধিক শিল্পীর উপস্থিতি জানিয়ে দেয়, ঐক্যবদ্ধ কণ্ঠে নিজেদের ন্যায্য দাবি পাওয়ার লড়াইয়ে তারা আরও দৃঢ়প্রতিজ্ঞ।

Related News

Also Read