Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। আসতে পারেন মুখ্যমন্ত্রী:এগরার খাদিকুল গ্রামে হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরার অভিশপ্ত খাদিকুলে আগামীকাল বুধবার বিকাল তিনটায় আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য ইতিমধ্যে তৈরি হচ্ছে হেলিপ্যাড । খাদিকূলের আলিপুর নামক জায়গায় ফাঁকা মাঠে হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড।

গত ১৬ মে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়ার খাদিকুল বাজি বিস্ফোরণ ঘটনায় এখনো অবধি ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার মালিক ভানু বাগেরও।

জানা গেছে অস্থায়ী হেলিপ্যাডের এলাকা থেকে দেড় কিলোমিটার দূরে খাদিকুলের সেই বাজি বিস্ফোরণ ঘটনার ঘটনাস্থল। সেই জায়গায় গাড়ি করে যাবেন মুখ্যমন্ত্রী এবং পরিবার পরিজনদের সঙ্গে দেখা করবেন এমনটাই জানা গেছে। তার জন্য প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে।যদিও প্রশাসনের থেকে এখনো অবধি মুখ্যমন্ত্রীর কর্মসূচীর সবুজ সংকেজ পাওয়া যায়নি।

উল্লেখ্য দুর্ঘটনার পরে মানস ভুঞ্যা-দোলা সেনের নেতৃত্বে তৃনমূলের একটি প্রতিনিধি দল খাদিকুল গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলো।তৃনমূল অবশ্য দাবি করে এর পেছনে বিজেপি ও সিপিএমের চক্রান্ত ছিলো

Related News

Also Read