Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

মদারাট টগরবেড়িয়া এলাকায় বাড়ি ভাঙচুর করে বদলা 

প্রদীপ কুমার সিংহ

 মৃত শুভঙ্কর মন্ডল এর পাড়ার মানুষেরা বাড়ি ভাঙচুর করে বদলা নিল।

বারুইপুরের মদারাট পঞ্চায়েত এর টগরবেরিয়ায় ছুরিকাহত হয়ে সোনারপুরের যুবক শুভঙ্কর মন্ডলের খুনের ঘটনায় ফের উত্তপ্ত হল টগরবেড়িয়া গ্রাম। এই খুনের ঘটনায় জগাই মণ্ডল বলে একজন গ্রেপ্তার হয়েছে।

আরও দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল ওরফে ভুতো পলাতক। সোমবার সন্ধ্যার পরে রাকেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে। এমনকী, টগরবেরিয়ার এক ছেলেকে তুলে নিয়ে যাওযার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, শুভঙ্কর এর বাড়ি সোনারপুরের কালিকাপুর এলাকায়। ভাঙচুরের ঘটনার পরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।এলাকার মহিলারা ছেলে মেয়েদের পড়তে নিয়ে যেতে ভয় পাচ্ছেন। তাঁরা অবিলম্বে এলাকায় পুলিশ টহল ও ক্যাম্প এর দাবি করেছেন। এদিন, গ্রামবাসীদের অভিযোগ, শুভঙ্কর মন্ডল এর এলাকা থেকে২০-২২ জন বাইক করে টগর বেরিয়া গ্রামে আসে। তারপরই অভিযুক্ত রাকেশ ও অরূপের বাড়ি নির্বিচারে ভাঙচুর চালায়।

ঘরের টিভি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয়। জানালা দরজা ভাঙা হয়। চেয়ার টেবিল সহ আলমারি সব ভেঙে ফেলা হয়। ঘরে বস্তা চাল ফেলে দেওয়া হয়। এই ভাঙচুর এর সময় গ্রামবাসীরা কেউ ভয়ে ধারে কাছে ঘেঁষতে পারেনি। পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনা স্থলে যায়। পুলিশের পক্ষ থেকে যারা এই রকম কাজ করেছে তাদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে।

Related News

Also Read