Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

মেছেদায় যুদ্ধ বিরোধী লাইভ চিত্র প্রদর্শনী‌।

এখনো অশান্ত ইসরাইল ও প্যালেস্টাইনে প্রতিদিন অসংখ্য শিশু নারী ও সাধারণ মানুষ মারা যাচ্ছে। প্যালেস্টাইনের গাজায় আস্ত নেই একটিও হাসপাতাল, স্কুল মানুষের বসবাসের বাসযোগ্য বাড়ি। ইজরায়েল হানাদার বাহিনী ও হামাসের লড়াই হাজার হাজার মানুষের জীবন চলে গিয়েছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ শান্তির পক্ষে যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কিন্তু ‘কা কস্য পরিবেদনা’। সাম্রাজ্যবাদী দেশগুলোর অস্ত্র খালাসের জন্য প্রতিদিন তাদের যুদ্ধ চাই। তাই তারা হয় কথায়, নয় কথায় ছোট বড় দেশগুলিতে যুদ্ধ বাঁধিয়ে দেয়। সে দেশের মিলিটারি বাজেট বাড়িয়ে কৃত্রিম অর্থনীতি চাঙ্গা করে। কিন্তু ধ্বংস হয় মানবতা মনুষ্যত্ব ও বিবেক । নিষ্পাপ শিশুগুলো অসহায় যুবকগুলো রাষ্ট্রের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে পারেনা।

তাই বলি হয়ে যায়। এর বিরুদ্ধে আজ পূর্ব মেদিনীপুর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে মেছেদা স্টেশনে একটি যুদ্ধ বিরোধী লাইভ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুদ্ধের বিরুদ্ধে তুলি কালি নিয়ে রাঙিয়ে তুলেছে তাদের মনের কথা। এই কর্মসূচিতে সামিল হয়েছে‌ ‘নন্দলাল বসু মেমোরিয়াল স্কুল অফ আর্টে’র ইনচার্জ অসিত সাঁই। তিনি বলেন এখন ঘরে বসে ছবি আঁকার সময় নয়, সমস্ত আর্টিস্টদের আজ মানবতার পক্ষে রাস্তায় নামা উচিত। জেলা আটিস ফোরামের যুগ্ম ইনচার্জ সুকান্ত বর্মন ও সুচেতা ঘোষ জানান, এভাবেই তারা আউটডোরে ছবি আঁকার মধ্য দিয়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করবেন আগামী দিনেও।

Related News

Also Read