মেষ: সপ্তাহের শুরুতে কর্মজীবন থেকে মিশ্র ফল দেবে। স্বাস্থ্য সম্পর্কিত মাঝারি ফল পাবেন বলে আশা করা হচ্ছে। প্রেম জীবনে কিছুটা সামঞ্জস্য আসবে। পারিবারিক জীবন শুভ হতে চলেছে। সপ্তাহের মাঝে আপনার খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তাহের শেষে জীবনসাথীর সাথে আপনার বিবাদ ও উত্তেজনা তৈরি হতে পারে।
বৃষ: সপ্তাহের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিত জীবন সুখের কাটবে। পারিবারিক জীবন মিশ্র ফলদায়ক হবে। অর্থ উপার্জনের দিকে ভালো হবে। নতুন কোনও বিনিয়োগের কথা ভাবা যেতে পারে। সপ্তাহের শেষে চাকরিজীবীরা তাদের বর্তমান চাকরিতে বদলি বা পদোন্নতির আশা করতে পারেন। নতুন চাকরির জন্য আবেদন করার এটাই সঠিক সময়।
মিথুন: এই সপ্তাহে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার ফলে আপনি পেশাদার জীবনে মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং আপনি আপনার প্রকল্পের সাথে সম্পর্কিত কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝে কর্মরত ব্যক্তিরা তাদের অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তার অপ্রয়োজনীয় হস্তক্ষেপের সম্মুখীন হবেন। কাজের চাপ অধৈর্যতা নিয়ে আসবে।
কর্কট: সপ্তাহের শুরুতে পরিবারে শান্তি থাকবে। এর ফলে আপনার কাজের জায়গাতেওআগেরচাইতে উন্নতি ঘটবে। আপনার ভালো কাজ প্রশংসা পাবে। কোনও আইনি মামলায় জয়লাভ করতে পারেন। সপ্তাহের মধ্যভাগে কোনও নতুন বিনিয়োগ করার আগে সব দিক বিচার করুন। খারাপ পরিস্থিতিতে মেজাজ হারালে চলবে না। সপ্তাহের শেষে আপনার মধ্যে আধ্যাত্মিক আগ্রহ বাড়বে।
সিংহ: অনেক শরীরের সমস্যা দূর হবে। এই সপ্তাহের শুরুটি আর্থিক দিক থেকে আপনার জন্য ভালো হতে পারে।শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহটি আপনার মায়ের স্বাস্থ্যের জন্য অনুকূল হতে পারে। কর্মজীবনে ভাগ্যের সহায়তা পাবেন।ভাইবোনের সাহায্য পাবেন।
কন্যা: এই সপ্তাহে অন্যের অপ্রয়োজনীয় দাবি পূরণ করে প্রচুর অর্থ হারাতে পারেন।এই সপ্তাহটি কেরিয়ারের দিক থেকে ভাল হতে চলেছে ৷ আপনার লক্ষ্য অর্জনের জন্য কর্মক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি চেষ্টা করতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন.সাফল্য পাবেন আর্থিক দিকে।
তুলা: এই সপ্তাহে ফান্ড ম্যাচিওর হয়ে পাওয়া টাকা ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। পরিবারের অনুপ্রেরণায় আপনি কঠিন কাজগুলোও সহজে করতে পারবেন। সপ্তাহের মাঝে কঠিন পরিস্থিতির মধ্যে আপনার ধৈর্য্য যেকোনও অবস্থা সামলাতে সাহায্য করবে। সপ্তাহের মাঝে বাড়িতে অতিথি আসায় ভালো খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে। সপ্তাহ শেষ হওয়ার আগে আপনার বাকি থাকা বিল গুলো মিটিয়ে দিন। না হলে পরে অস্বস্তিতে পড়তে হতে পারে।
বৃশ্চিক: এই সপ্তাহে নিজের পছন্দের কোনও সৃজনশীল কাজ শুরু করতে পারেন। এতে আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। তবে তাঁর জন্য পিছিয়ে পড়লে নিজের কাছে ছোট হয়ে যাবেন। সপ্তাহের শেষে নতুন কোনও অর্ডার আসায় আর্থিক সঙ্কট কেটে যাবে। তবে মিতব্যয়ী না হলে পস্তাতে হতে পারে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণে যেতে পারেন।
ধনু: শান্তি পেতে চাইলে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে। এই সপ্তাহে আপনার অনলাইন কেনাকাটায় খরচ বাড়বে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। যাতে আপনার মানসিক চাপও বাড়বে। অফিসে বসের পরামর্শ সঠিকভাবে ব্যবহার করুন। তাঁর সহযোগিতা নিতে দ্বিধা করবেন না। কারণ এই সময় তাঁদের অভিজ্ঞতা আপনাকে বিষয়গুলি বুঝতে সাহায্য করবে, যাতে আপনি ভবিষ্যতের প্রতিটি পরীক্ষায় আরও ভাল পারফরম্যান্স দিতে সক্ষম হবেন।
মকর: সপ্তাহের শুরুর দিকে টাকা পয়সার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শরীরের দিকে নজর দিন। জাঙ্কফুডের বদলে স্বাস্থ্যকর খাবার ডায়েটে রাখুন। উপযুক্ত ট্রেনারের কাছে যোগব্যায়াম করলে ভালো হবে। ঝগড়া আর বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন। এ সপ্তাহে কোনও সোশ্যাল ওয়ার্ক করে আননদ পেতে পারেন। ফ্যামিলির জন্য সময় রাখুন।
কুম্ভ: পুরনো রোগ ভাল হতে পারে। কিন্তু অনিয়ম করে আবার রিল্যাপ্স করার সম্ভাবনা। সর্দি লাগার ধাত থাকলে সাবধানে থাকুন এই সপ্তাহে। খরচ বাড়তে পারে। সেই সঙ্গে রোজগারও বাড়ার সুযোগ আসতে পারে। বাড়ির বড়দের শরীরের ব্যাপারে যত্ন নিতে হবে। নিয়মিত চেক আপ গুলো করিয়ে রাখলে সুবিধা হবে। কাজের জায়গায় প্রোমোশোনের সুযোগ আসবে।
মীন: পরিশ্রমের ফল পাবেন এ সপ্তাহে। কোনও ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্টের জন্য খরচ বাড়তে পারে। তা স্বত্ত্বেও নিজের প্রয়োজনের আগে ফ্যামিলিকেই গুরুত্ব দেবেন আপনি। এই সপ্তাহে আপনি এমন অনেক কিছু জানতে পারবেন, যা আপনার জানা দরকার, কিন্তু জানতেন না। ছাত্র ছাত্রীদের জন্য এই সপ্তাহ শুভ। হায়ার স্টাডিজের জন্য ভালো সুযোগ আসতে পারে।






