Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

চিস্তিয়া মিলন মেলা কমিটির উদ্যোগে মান্দারমণির উপকূলে আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয় সভা।

অসহিষ্ণুতার বাতাবরণের বিরুদ্ধে সরব হল পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমণির চিস্তিয়া মিলন মেলা কমিটি। এবার চিস্তিয়া মিলন মেলা কমিটির উদ্যোগে মান্দারমণির উপকূলে আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয় সভা।

এদিন হিন্দু-মুসলমান-শিখ-ইশাই, সহ সমস্ত ধর্মের কর্মকর্তারা সামিল হন। ছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরিও। আয়োজক সংস্থার সভাপতি মির মমরেজ আলি খান জানিয়েছেন, আজ থেকে ১৫ বছর আগে পীরসাহেব এটা চালু করে গিয়েছেন। আমরা ১৫ বছর ধরে করে আসছি। সবাইকে সঙ্গে নিয়েই এই প্রোগ্রামটা করেছি। মূলত বিভেদ নয়, মানুষে মানুষে ঐক্য চাই। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না- এই বার্তা দিতেই এদিনের সর্বধর্ম সমন্বয় সভার আয়োজন। সারা দেশের বিভিন্ন প্রান্তের সমস্ত ধর্মের ধর্মগুরুরা সামিল হয়েছিলেন। এদিনের সভায় উপকূলবর্তী এলাকায় উপচে পড়ার মতো ভীড় লক্ষ্য করা গেছে। যা ছিল চোখে পড়ার মতো।

Related News

Also Read