Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। গ্রাম প্রধান-কর্মীদের প্রশাসনিক প্রশিক্ষন শিবির ।।

পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নের কাজের গতি আনতে হলদিয়াতে এক কর্মশালার আয়োজন ক্রেন হলদিয়া মহকুমা শাসক।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা দুর্গাচকে কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে কর্মশালায় মিলিত হয়।

আগামী দিনে পঞ্চায়েতে কেমন ভাবে কাজ করতে হবে ,কি পরিকল্পনা নেওয়া হবে, কি কিভাবে কাজগুলো করতে হবে সে বিষয়ে কর্মশালার আয়োজন।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার বিভিন্ন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত কর্মীরা ।

হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন ,মূলত একশো দিনের প্রকল্পের যে রুপরেখা রয়েছে, রুরাল ডেভলপমেন্ট এর সেই সব বিষয়ে আলোচনা হয় । পঞ্চায়েতের যে যে বিষয়ে রেকর্ড রাখা প্রয়োজন সে বিষয়ে কর্মশালা।

Related News

Also Read