Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

নান্দনিক ক্লাবের মন্ডপের সূচনা দ্বিতীয়া তিথিতে

দেবী পক্ষে দ্বিতীয়া তিথিতে কাঁথির ঐতিহ্যবাহী নান্দনিক ক্লাবের পূজা মণ্ডপে মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও মঙ্গল আরতি করে নান্দনিক ক্লাবের সকল সদস্য ও কাঁথি বাসীর মঙ্গল প্রার্থনা করলেন কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ শিশির অধিকারী।

এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কাঁথি লোকসভার সাংসদ তথা ক্লাব সম্পাদক সৌমেন্দু অধিকারী। ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি কলেজের অধ্যক্ষ ডঃ অমিত দে, প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি, বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক ড. চন্দন মন্ডল, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই সহ ক্লাবের সকল সদস্য ও ক্লাবের অগণিত শুভানুধ্যায়ী বৃন্দ।

Related News

Also Read