Select Language

[gtranslate]
৭ই ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ )

মালঞ্চ দেশবন্ধু সমবায় কৃষি উন্নয়ন সমিতির শতবর্ষ উদযাপন

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার অন্তর্গত মালঞ্চ দেশবন্ধু সমবায় কৃষি উন্নয়ন সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হল। মঙ্গল দ্বীপ জ্বেলে এই অনুষ্ঠানের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত থেকে সকল সমবায় প্রিয় মানুষদের শুভেচ্ছা বিনিময় করলেন ও এই গৌরব ময় মুহূর্তের জন্য সকল পরিচালক মন্ডলী কে শুভেচ্ছা জানালেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান তথা কাঁথি পৌরসভার পৌর পিতা সুপ্রকাশ গিরি।

উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সহসভাপতি পার্থসারথী দাস, রামনগর থানা মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির সভাপতি কেশব কৃষ্ণ দাস, কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি হরিসাধন দাস অধিকারী, রামনগর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরুন দাস ও নির্লিপ্ত মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সভায় সভাপতিত্ব করেন ভূমিদাতা পরিবারের সদস্য তথা সমবায় সমিতির সভাপতি বনবিহারী জানা। বলেন গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে সমবায়ী একমাত্র অবলম্বন।

 

হরিসাধন দাস অধিকারী বলেন সমবায়ের মাধ্যমে সমাজ সংস্কার করা সম্ভব। সুপ্রকাশ বাবু বলেন এই সমবায় ১০০ বছর অতিক্রান্ত করেছে। কিন্তু মানুষের পরিষেবা ও উন্নয়ন করতে হবে। পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য সচেষ্ট হতে হবে।

Related News

Also Read